রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি)। এ সময় সেলিম ওরফে শাহিন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কমলাপুর স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়।
শাহিনের বাড়ি চট্টগ্রাম। তিরি তুর্ণা নিশিথা ট্রেনে করে চট্টগ্রাম থেকে সকালে ঢাকায় আসেন ইয়াবা বিক্রির উদ্দেশ্যে।
কমলাপুর জিআরপি থানার ওসি আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রেন থেকে নেমে শাহিন সন্দেহজনভাবে ঘোরার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটকের বিরুদ্ধে মাদকদ্রব্যআইনে মামলা করা হবে বলে তিনি জানান।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





