পবিত্র ঈদুল ফিতরের আনন্দ আত্মীয়-স্বজনদের সাথে ভাগাভাগি করে নিতে শহর ছেড়ে গ্রামে ছুটছে মানুষ। ঈদে ঘরমুখো মানুষের চাপে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে চরম যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে নাড়ীর টানে বাড়ি ফেরা মানুষগুলো।
গত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এ ফেরিঘাটে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ফেরী ঘাট থেকে শুরু করে এ যানজট ঢাকা-আরিচা মহাসড়কের উথুলি বাসস্ট্যান্ড পর্যন্ত রয়েছে।
বিআইডাব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ডিজিএম বিদ্যুৎ কুমার সাহা বলেন,ঈদকে সামনে রেখে গত কয়েকদিন কোনো যানজটের সৃষ্টি হয়নি। রবিবার সন্ধ্যা থেকেই গাড়ির চাপ শুরু হয়িআর এতেই এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন,ঈদে গাড়ির বাড়তি চাপ সামলাতে ও ঘরমুখো মানুষের কথা বিবেচনা করে ঘাটে ফেরীর সংখ্যা বাড়ানো হয়েছে। পারাপারের জন্য ৮টি রো রো ফেরী,৩ টি কে-টাইপ ফেরী, ও ৭ টিইউটিলিটি ফেরী চলাচল করছে। এছাড়াও ৩৭টি লঞ্চ রয়েছে যাত্রী পারাপারের জন্য।
ঢাকা, ২৮ জুলাই,টাইমনিউজবিডি.কম, এমআর





