মৌলভাবাজার জেলার রাজনগর উপজেলার মধুরবাজারে সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ হারুনুর রশিদ নোমান নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক হারুন রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ধূলিছড়া গ্রামের মৃত বশির মিয়ার ছেলে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, হারুন দীর্ঘদিন যাবত অস্ত্র বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে খবর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মধুরবাজার এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্ত্র বিক্রির কথা স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

জেআই,