হিমালয়ের পাদদেশে অবস্থিত বাংলাদেশের সর্বোত্তরের প্রান্তিক জেলা পঞ্চগড়। ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ার কারণে দিনদিন এখানে বেড়েই চলছে শীতের অনুভূতি।

হিমালয় থেকে পঞ্চগড়ের দূরত্ব খুব কম। গত কয়েকদিন ধরে ভোর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে এখানে। ৩-৪ ঘণ্টা ধরে কুয়াশায় ঢেকে থাকে চারপাশ ।

দিনের বেলায় সূর্যের আলোয় তাপমাত্রা বেশি থাকলেও সারাদিনের ভ্যাপসা গরমের পর সন্ধ্যা নামতেই অনুভূত হয় শীত। হিমেল হাওয়ার কারণে কমে যায় রাতের তাপমাত্রা।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে রাতে ঠাণ্ডা পড়ছে। ভোরের দিকে ঠাণ্ডা বেশি পড়ার কারণে কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয়। আরেক বাসিন্দা রনি মিয়াজী বলেন, এবারের কুশায়া দেখে মনে হচ্ছে সামনে শীতের প্রকোপ দ্বিগুণ বাড়বে।