বাংলাদেশের আকাশে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ করে শাওয়াল মাস শুরু হবে। 

সেজন্য দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার (৬ জুন)।

আজ (৪ জুন) মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এই কথা জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

এর আগে চাঁদের খবর জানতে বৈঠক থেকে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে ৬৪ জেলার ইসলামিক ফাউন্ডেশনের তথ্যের পাশাপাশি বিশ্লেষণ করা হচ্ছে মহাকাশ গবেষণা কেন্দ্র ও আবহাওয়া অফিসের হিসাব-নিকাশ।    

এমবি