বন্দরনগরী বেনাপোলে সনিয়া (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় সন্দেহ হওয়ায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৭সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে ওই কিশোরীর বাড়ি থেকে তার লাশ পোর্টথানা পুলিশ উদ্ধার করে।

সে বেনাপোল ইউনিয়নের পোড়া নারানপুর গ্রামের আলম হোসেনের মেয়ে এবং বেনাপোল মরিয়ম মে মরিয়াল বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী।

নিহতের পরিবার সুত্রে জানা যায়, সে কিছুটা মানসিক রোগী ছিল। সোমবার সন্ধ্যায় সে ঘরে ঢুকে দরজা দেয়। এতে পরিবারের লোকজনের সন্দেহ হলে পরে তারা দরজা খুলে দেখতে পায় সে গলায় ফাঁস দিয়েছে। এসময় দ্রুত স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাত ৮ টার দিকে সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য হাসান মাহামুদ প্রিন্স জানান, মেয়েটির মা তার বড় বোনকে সাথে নিয়ে বাজারে যায়। এসময় সে যেতে চাইলে তাকে সাথে না নেওয়ায় মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করে বলে জানতে পেরেছেন।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, ওই কিশোরীর মৃত্যুর বিষয়ে তার পরিবার স্পষ্ট করে কিছু বলছেনা। সে যে ঘরে আত্মহত্যা করেছে ওই ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। কিছুটা সন্দেহ থেকে যাওয়ায় লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য। রিপোর্ট হাতে পেয়ে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান তিনি।

নাছির/এমবিএইচ