রাস্তা পার হবার সময় সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস চাপায় ১ জন পথচারী নিহত হয়েছেন। নিহত ঐ পথচারীর নাম শওকত (৪৫)।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, ‘সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে দিয়ে শওকত নামের ওই ব্যক্তি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা “শুভযাত্রা” পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপ দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
পরিবারের সদস্যরা লাশ তার নিজ বাড়ি আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় নিয়ে গেছেন।
এমআর





