রাজধানীর আশকোনা এলাকা থেকে দুই মানব পাচারকারীকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় ১৭ জনকে উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত উপকমিশনার (মিডিয়া) এস এম জাহাঙ্গির আলম সরকার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশকোনা এলাকায় অভিযান চালনো হয়। এসময় দুইজন মানব পাচারকারীকে আটক করা হয় এবং ১৭ জনকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলা ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
কেএইচ





