সংঘাত-সংঘর্ষ, গোলাগুলি, বোমাবাজি, ভোট ডাকাতি, ব্যালট বাক্স ছিনতাই ও জাল ভোটসহ নানা অনিয়মের মধ্য দিয়ে শেষ হয়েছে ৪র্থ দফার নির্বাচন।

এর মধ্যে নরসিংদীর রায়পুরা, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভোট চলার সময় একজন করে নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অনেকে।

এদিকে রাজশাহীর বাঘমারার আউশপাড়ায় আওয়ামী লীগ মনোনীত ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং ২০ হন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে

এছাড়া কুমিল্লায় সরকার দলীয় প্রার্থীর কর্মী-সমর্থকদের কেন্দ্র দখল, এজেন্টকে মারধর, জাল ভোটসহ কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে ১৩ ইউপি চেয়ারম্যান প্রার্থী ভোট বর্জন করেছেন।

ভোট বর্জনের হিড়িক পড়েছে রাজশাহী,ঠাকুরগাও,গোপালগঞ্জ,সোনাইমুড়ি, বজরা,মনোহরগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায়।

‘ফেনী জেলার ৪টি ইউনিয়নে ভোট কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মেরে বাক্সে ঢুকানো হয়েছে।

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করা হয়েছে। সংঘাত-সংঘর্ষ, গোলাগুলি, বোমাবাজির ফলে ভোটকেন্দ্রগুলো ভোটার শূন্য হয়ে যায়।’

জামালপুরের বক্শীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালটে সিল মেরেছে।

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে ভোট শুরুর পূর্বেই ভোটকেন্দ্র দখল করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নৌকা মার্কায় সিল মেরে বাক্সে ঢুকিয়েছে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের জুগিরহাট হোসাইনিয়া হাফিজিয়া মাদ্রাসা কেন্দ্রে গতরাতে ব্যালটে সিল মারার সময় সহকারী প্রিজাইডিং অফিসার ও যুবলীগের নেতাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

নির্বাচনী সংঘর্ষে কুমিল্লায় একজন, নরসিংদীতে একজন, ঠাকুরগাঁও জেলায় একজনসহ মোট তিন জন নিহত ও গুলিবিদ্ধ হওয়াসহ প্রায় দুই শত লোক আহত হয়েছে।’

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, আওয়ামী লীগের বিদ্রোহী, স্বতন্ত্র ও ইসলামি আন্দোলন বাংলাদেশের ১৩ চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের এ ঘোষণা দেন।

এদিকে,কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় তাপস চন্দ্র দাস (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

উপজেলার উত্তর চনলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাপস চন্দ্র উত্তর চলনা গ্রামের কালু চন্দ্র দাসের ছেলে।

এসএম