পেট্রোলিয়াম আইন ২০১৫-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা পেট্রোলিয়াম আইন ২০১৫-এর খসড়া নীতিগত অনুমোদন করেছেন।

এছাড়াও বৈঠকে মন্ত্রিসভা বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন ২০১৫-এর খসড়ায়ও নীতিগত অনুমোদন দিয়েছে বলে জানান তিনি।

এআই