দুই পাহাড়িকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃতরা হলেন বিক্রম চাকমা ও বিক্কু চাকমা। রাঙ্গামাটির বাঘাইছড়ি ও বন্দুকভাঙ্গা থেকে বুধবার গভীর রাতে তাদেরকে অপহরণ করা হয় বলে জানা গেছে।
বিক্রম চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থক।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আজিজুল হক বলেন, ‘অপহরণের খবর লোকমুখে শুনেছি। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। এ ঘটনায় জেএসএস এমএন লারমা গ্রুপের পক্ষ থেকে প্রতিপক্ষ সন্তু লারমা সমর্থিত জেএসএসকে দায়ী করা হলেও দলটির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।’
সূত্র জানায়, রাতে একদল অস্ত্রধারী বাঘাইছড়ির পাকুজ্জাছড়ি গ্রামে হামলা দিয়ে বিক্রম চাকমাকে তুলে নিয়ে যায়।
অপরদিকে, রাঙ্গামাটি জেলার বন্দুকভাঙ্গা এলাকা থেকে বিক্কু চাকমা নামে উপজাতীয় এক গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে গেছে অজ্ঞাতনামা সশস্ত্র সন্ত্রাসীরা। বুধবার রাতে অপহরণ করে নিয়ে যাওয়ার পর থেকে তার কোনো হদিস পাচ্ছে না বলে জানায় অপহৃতের পরিবার।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





