যশোরের নাভারন রেলস্টেশন এলাকায় চোরাচালান পণ্য আটককে কেন্দ্র করে আজ রবিবার সকালে চোরাচালানী ও বিজিবির মধ্যে সংর্ঘষ হয়।
এতে নেয়ামুল হক (২৭) নামে এক বিজিবি সদস্য আহত হয়েছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।
স্থানীয়রা জানান, বিজিবির একটি টহল দল রবিবার সকালে নাভারন রেলষ্টেশন এলাকায় চোরাচালানী পণ্য আটক করতে গেলে চোরাচালানীদের সাথে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে চোরাচালানীরা বিজিবিকে লক্ষ্য করে রেল লাইনের পাথর নিক্ষেপ করে। এ সময় বিজিবি চোরাচালানীদের প্রতিরোধ করতে প্রায় পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে।
চোরাচালানীদের পাথরের আঘাতে বিজিবি সদস্য নেয়ামুল হক আহত হয়। এসময় এক চোরাচালানী আহত হয়, তবে আহত চোরাচালানীর নাম জানা যায়নি।
যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল হক ঘটনার সত্যত্যা নিশ্চিত করে জানান, বিজিবি সদস্যরা ৫ লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি, জরদা ও আতশবাজি উদ্ধার করে।
তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনা বিজিবি একজন সৈনিক আহত হয়েছে। এই ঘটনায় একটি মামলা করা হবে।
নাসির/জেড





