খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার হাজাছড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় মংছিলা মারমা নামে এক যুবক নিহত হয়েছেন।
মংছিলা একই উপজেলার শিলাছড়ি গ্রামের মংথুইচাই মারমার ছেলে।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মংছিলা মোটরসাইকেলে লক্ষ্মীছড়ি সদরে যাচ্ছিলেন। হাজাছড়ি এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫/৭জনের একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। তারা তাকে কুপিয়ে ও গুলি করে গুরুতর জখম করে জঙ্গলের দিকে চলে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কারা জড়িত জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।
কেএইচ





