জামালপুরের বকশীগঞ্জে ১৫ জুয়াড়িকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। আজ শনিবার (৫ নভেম্বর) বিকেল ৩টার দিকে বকশীগঞ্জ পৌরসভার মোদকপাড়া থেকে তাদের আটক করা হয়।
তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে মোদকপাড়ার একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

ছাইদুর রহমান