রাজধানী মগবাজার রেল ক্রসিং এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় সেখান থেকে এক মাদকসেবীকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে এঘটনা ঘটে।
লাশ উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে রমনা থানার এসআই নাঈম ইবনে সাঈদ জানান, মগবাজার রেল ক্রসিং এলাকায় নিহত ও আটককৃত দু’জনেই ছিল মাদকসেবী। কথা কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে মারামারির সৃষ্টি হয়। তখন গুরতর আঘাতে একজনের মৃত্যু হয়। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।
কেএইচ





