গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় একটি বাস খাদে পড়ে অন্তত ৫০ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা দামোদরপুর ইউনিয়নের কান্তনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম সাজেদুল ইসলাম জানান, এ লাইট ট্রান্সপোর্টের একটি বাস ঢাকা থেকে ছেড়ে উপজেলার নলডাঙ্গার দিকে যাচ্ছিল। পথে কান্তনগর এরাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এ সময় দ্রুত নামিতে গিয়ে বাসের অধিকাংশ যাত্রী আহত হন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হচ্ছে বলে জানান তিনি।
এফএফ





