নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, ‘পাহাড়ের জঙ্গলের ভেতর আত্মগোপনে থাকা শিবিরের ৮ কর্মীকে আটক করা হয়েছে। আটককৃত সবাই সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম সদর অঞ্চলের কার্যালয়ে অভিযান চালিয়ে সংগঠনের বায়তুল মাল সম্পাদক আব্দুল ওয়াদুদকে আটক করা হয়েছে।

এসময় দুইটি বস্তা ভরা অবস্থায় সংগঠনের দলিলপত্র, সাংগঠনিক কাগজপত্র ও কাঁচের বোতল উদ্ধার করা হয়েছে।’

জেএ