বগুড়ায় তৌহিদ শেখ (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সরকারি মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে ৭০ পিস ইয়াবাসহ বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

আটক তৌহিদ শেখ শহরের হাকির মোড় এলাকার বেলাল শেখের ছেলে।

র‌্যাব-১২, স্পেশাল কোম্পানি, বগুড়া ক্যাম্পের কমান্ডার মেজর আজমল হোসেন শুক্রবার সকালে জানান, র‌্যাবের একটি দল শহরের সরকারি মোস্তাফাবিয়া মিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে মো. তৌহিদ শেখকে ৭০ পিস ইয়াবা ও দুটি পুরাতন মোবাইল ফোন ও মাদক বিক্রির ২৭৮৫ টাকাসহ গ্রেফতার করা হয়।

তৌহিদ দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য বগুড়া জেলার সদর থানাসহ বিভিন্ন স্থানে বিক্রি করত বলে জানান তিনি। তৌহিদকে সদর থানায় সপোর্দ করা হয়েছে।

কেএইচ