গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মামুনুর রশিদ মামুন (৩৮) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকাল ৩টার দিকে উপজেলা সদরের সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুনুর রশিদ মামুন উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন জামায়াতের রোকন। তিনি স্থানীয় ঢোলভাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের আমির হোসেনের ছেলে।

পলাশবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান জানান, জামায়াত নেতা মামুন নাশকতা-সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

কেএইচ