রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন বাঁশেরপুলে আওয়ামী লীগের মাতুয়াইল ইউনিয়ন ৬নং ওয়ার্ড কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় চা দোকানদার রফিক জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে প্রায় শতাধিক যুবক এসে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের বাঁশেরপুলে অবস্থিত আওয়ামী লীগের মাতুয়াইল ইউনিয়ন ৬নং ওয়ার্ড কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। বাঁধা দিতে এলে ছাত্রলীগ কর্মীদের ধাওয়া দেয় তারা। এ সময় পাঁচটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায় তারা।
ইআর





