রাজধানীর বনানীতে মাটি খুঁড়ে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া চীনের ওই নাগরিকের নাম জে জিয়াংফি।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাড়ির পাশের মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
বনানী থানার ওসি নুরে আজম লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, বনানীর ২৩ নম্বর রোডের ৮২ নম্বর বাসার পেছন থেকে একজন চীনা নাগরিকের লাশ উদ্ধারের কাজ চলছে। দুপুর ১টার দিকে আমরা খবর পাই। তার পরই ঘটনাস্থলে চলে আসি।
পুলিশ বলছেন, নিহত ব্যক্তির নাম জিয়াংফ্রি। তিনি একজন ব্যবসায়ী।
ওসি বলেন, জিয়াংফ্রি কীভাবে মারা গেছেন– এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু প্রাথমিকভাবে সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে।
এএস





