গাইবান্ধায় বিএনপি-জামায়াতের পাঁচ কর্মীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা থেকে রোববার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে পলাশবাড়ী থানা থেকে বিএনপির তিনজন ও জামায়াতের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন মামলার ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বিভিন্ন মামলায় গ্রেফতার ১৪ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এআর





