হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অমৃতা গ্রামে স্ত্রী রেফা বেগমকে (২১) পুড়িয়ে হত্যার অভিযোগে রায়হান মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
এলকাবাসী জানান, কয়েকদিন ধরে রেফা ও রায়হানের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে শুক্রবার গভীররাতে রায়হান তার স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে শনিবার সকালে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে আটক করা হয়েছে।
কেএইচ





