রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) কে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে গনশৌচাগার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গণশৌচাগারের নির্মাণ কাজ উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র গোলাম কবীর কাজল, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ জাকির হোসেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ আ স ম বরকত উল্লাহ, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, রংপুর ক্রেকারিজ ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন মোল্লা, পল্লী শ্রীর কমিউনিকেশন এন্ড এ্যাডভোকেসী অফিসার রেজাউল ইসলাম, অক্সফাম এর প্রতিনিধি সায়মন রহমান প্রমুখ ।

এআই