মঙ্গলবার (১১ জুলাই) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ওই রোগীগুলো ভর্তি হন ।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, ডেঙ্গু আক্রান্তদের অধিকাংশের বাইরে ভ্রমণের রেকর্ড পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা জেলার বাইরে ভ্রমণের সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত রোগীদের ক্রিটিক্যাল পরিস্থিতি তৈরি হয়নি। সবাইকে সতর্ক থাকতে হবে।

ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ জানান, হাসপাতালের ৩০ নং ওয়ার্ডটিকে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড করা হয়েছে। সেখানে ১৬টি বেড রয়েছে। এরমধ্যে ৮ জন মহিলা ও ৮ জন পুরুষ চিকিৎসা নিতে পারবে। পাশপাশি একটি বিশেষ চিকিৎসক টিমও রাখা হয়েছে।

এনএইচ