জেলার শিবগঞ্জ উপজেলায় ১ হাজার ৮৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার ওয়াহেদপুর সীমান্তের বিশ রশিয়া এলাকা থেকে বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এ ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, ওয়াহেদপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার এনামুল হকের নেতৃত্বে একটি টহল দল বিশ রশিয়া গ্রামের মাঠ এলাকায় যায়। রাত পৌনে ৩টার দিকে টহল দল দেখতে পায় কয়েকজন লোক মাথায় ব্যাগ নিয়ে ভারতের দিক থেকে বাংলাদেশে প্রবেশ করছে। টহল দলের উপস্থিতি বুঝতে পেয়ে তারা ব্যাগ ফেলে আবারও সীমান্তের দিকে দৌড়ে পালিয়ে যায়।

টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৮৯০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই