গাজীপুরের টঙ্গীতে গাড়িচাপায় অজ্ঞাতনামা(৫০) এক নারীর মৃত্যু হয়েছে। তার পরনে ছাপা রংয়ের শাড়ি এবং নেভি ব্লু ও খয়েরি রঙের দুটি ব্লাউজ রয়েছে।
শনিবার দিবাগত রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী গাজীপুরার বাশপট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
।স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী থানার এসআই মনিরুজ্জামান জানান, ওই নারী মানসিক বিকারগ্রস্ত ছিল। রাত সোয়া ১টার দিকে বাশপট্টি এলাকায় একটি গাড়ি ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এআই





