কুষ্টিয়ার দৌলতপুরে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে সুজন (২৫) নামে এক বখাটের এক বছরের কারাণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বেলা ১টার দিকে তার এ কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত যুবক উপজেলার সোনাতলা গ্রামের জাবেদ আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের নবগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সোমবার সকালে ভাগজোত এলাকায় প্রভাতী কোচিং সেন্টার থেকে কোচিং শেষে সোনাতলা গ্রামের নিজ বাড়িতে ফিরছিল।
এসময় সোনাতলা গ্রামের মাঠের মধ্যে তাকে একা পেয়ে বখাটে সুজন জাবটে ধরে তার শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার ও কান্নাকাটি শুরু করলে মাঠের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বখাটে সুজনকে আটক করে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক বখাটে সুজনকে উদ্ধার করে ভ্রাম্যমাণ আদলতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) নাহিদা আক্তার উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বখাটে যুবক সুজনের এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
কেএইচ





