ঝিনাইদহে সাড়ে ১২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার কাশিপুর গ্রামের মোকছেদ মৌলভীর ছেলে মশিয়ার ও ছোট মান্দার তলা গ্রামের আব্দুর রশীদের ছেলে জয়নাল আবেদিন। এ সময় সবজি ভর্তি একটি মিনি ট্রাক আটক করা হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের বারোবাজার এলাকায় দুপুর ২টার দিকে যশোর থেকে ঢাকাগামী একটি সবজিভর্তি মিনি ট্রাকে অভিযান চালায়। এ সময় ট্রাকে লুকিয়ে রাখা ১২৫০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল বলে র্যােব জানিয়েছে।
জেআই





