আফগানিস্তানের মোবাইল অপরারেটর আফগান ওয়্যারলেসে কাজ করা ছয় বাংলাদেশী মঙ্গলবার দেশে ফিরছেন। কয়েক দফা প্রচেষ্টার পর আফগানিস্তান থেকে কাতারের দোহায় যাওয়া এই বাংলাদেশীরা আজ রাতে ফিরবেন।
অবশেষে আজ রাতে দেশে ফিরছেন আফগানিস্তান থেকে কাতারের দোহায় যাওয়া ছয় বাংলাদেশী। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা কাতার থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসবেন।
বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারা।
তারা হলেন মোহাম্মদ কামরুজ্জামান, রাজিব বিন ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম ও শেখ ফরিদ আহমেদ।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার আগেই এই বাংলাদেশীরা দেশে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ১৬ আগস্ট তাদের ফ্লাইটের আগের দিন ১৫ আগস্ট তালেবান কাবুলের দখল নেয়ায় তাদের আর স্বাভাবিকভাবে দেশে ফেরা হয়নি। ২৬ আগস্ট দ্বিতী বারের মতো দেশে ফেরার চেষ্টা করেন তারা। সেদিনই তারা বিমানবন্দরে থাকা অবস্থায় শক্তিশালী বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। সে সময় বিমানবন্দরে ১৫ বাংলাদেশী অপেক্ষারত ছিলেন, তবে তাদের মধ্যে কেউ হতাহত হননি।
এবিএস





