কানাডার ভিসা দেয়ার নাম করে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে সাভার থানা পুলিশ।

সোমবার দুপুর পৌনে ৪টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন খোকন (৩৫) ও কায়সার (৪০)

সাভার থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রানা হোসেন ও নাসির হোসেন নামে দুই বাদীর অভিযোগ অনুযায়ী, তিনি কানাডার ভিসা দেয়ার কথা বলে অনেকের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা নিয়েছেন। কিন্তু অভিযুক্তরা সবাইকে জাল ভিসা দেন।

পুলিশ আটকৃতদের মাধ্যমে ভিসা প্রতারণার সঙ্গে জড়িত গোটা চক্রকে ধরার চেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি।

কেএইচ