বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে আজ বুধবার সকালে বিপুল পরিমান ইমিটেশন আটক করেছে যশোর ৪৯ বিজিবি।

তবে এসময় কোন চোরাচালানকারীকে আটক করতে পারেনি।

বিজিবি জনায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে একটি পরিবহনে করে বিপুল পরিমান ইমিটেশনের একটি চালান পাচার হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে একটি পরিবহনে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমান ইমেটিশন জব্দ করা হয়।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে একটি পরিবহনে তল্লাশী চালিয়ে বিপুল পরিমান ইমেটিশন আটক করা হয়। আটক ইমেটিশনের আনুমানিক বাজার মূল্য ৮ লক্ষ টাকা। আটক ইমেটিশন বেনাপোল কাস্টমস হাউসে শুল্ক গুদামে জমা দেওয়া হবে।

শেখ নাছির উদ্দিন/এসএম