গাইবান্ধার সাদুল্যাপুরে ইসরাফিল হোসেন (৩৫) নামের এক মাদকাসক্ত যুবককে পুলিশের নিকট সোপর্দ করলেন বাবা আঃ গোফফার মিয়া।

পারিবারিক সুত্রে জানায়, ইসরাফিল হোসেন বিভিন্ন সময়ে মাদক সেবন করে বাড়ির লোকজনের সাথে অসোভনীয় আচরণ করে আসছিল। তার আচরণে অতিষ্ঠ হয়ে সোমবার দুপুরে থানা পুলিশকে খবর দিয়ে সোপর্দ করেন।

পরে বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইসরাফিল হোসেনকে ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত যুবক পাটানোছা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এসএইচ