গাইবান্ধায় যাত্রী সাধারণের সুবিধা ও দূর্ঘটনা এড়াতে বোনারপাড়া রেলওয়ে স্টেশন প্লাটফরমে ১৪ লাখ টাকা ব্যয়ে সিসি ঢালাইয়ের কাজ উদ্বোধন করা হয়েছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এড. ফজলে রাব্বী মিয়া এমপির প্রচেষ্টায় দীর্ঘদিন মেরামত না হওয়া বোনারপাড়া রেলওয়ে স্টেশন প্লাটফরমের সংষ্কার কাজ মঙ্গলবার শুরু হয়েছে।
এ কাজ উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে বগুড়ার সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, এআইডাব্লিউ রুবিনা আক্তার, সংশ্লিষ্ট ঠিকাদার খালেকুজ্জামান পাশা পাকশী, প্রতিনিধি মাহমুদ প্রমুখ।
এমবি





