বান্দরবানে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীরা। মঙ্গলবার সকালে বান্দরবান প্রেস ক্লাবেরে সামনে এই মানব বন্ধন অনুষ্টিত হয় । 

জানা যায়, আলিকদম আবাসিক উচ্চ বিদ্যালয়ের এক ছাএীকে সুকেৌশলে 'ধর্ষণ' করে সহযোগী কম্পিউটার শিক্ষক মো: আবদুর রহিম। গঠনার কয়েকদিন অতিবাহিত হলেও এখনও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। যে হুমকিতে রয়েছে অভিযোগকারী ছাত্রীরা।

কোন সমাধান না পেয়ে শিক্ষকের অপসারনের দাবিতে এ মানববন্ধন করেছে আলিকদম আবাসিক উচ্চ বিদ্যালয়ের ছাএ-ছাএীরা । এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।

ম্রো ছাএ সংগঠনের কার্যকরী সম্পাদক অংলাং ম্রো'র সভাপতিত্বে মানব বন্ধনে অনান্যোর মধ্যে আরো উপস্থিত ছিলেন আলিকদম ছাএ পরিষদের সদস্য জনি এিপূরা ও রহিম এিপূরা ।

এই সময় আরো উপস্থিত ছিলেন আলীকদম যুগলীগের যুগ্ন আহব্বায়ক সুজন মারমা , লাভে এিপূুরা সহ আরো অনেকে ।

মানব বন্ধনে বক্তরা বলেন ছাএ ছাএীর হল একজন শিক্ষকের কাছে নিজের সন্তান সমতূল্য । পিতা-মাতার মত ছেলে-মেয়েদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে জীবনেকে আলোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এই শিক্ষকদের । কিন্তু তা না করে যে সমস্ত শিক্ষকগন নানা কৌশলে ছাত্র-ছাত্রীদের জীবন অন্ধকারে ঢেকে দিচ্ছেন, তাদের বিরুদ্রে দ্রুত শাস্তির বিধান করা হোক। যাতে করে আর কোন শিক্ষক এই সমস্ত খারাপ কাজ করার সাহস না পায়।

বক্তারা সকল শিক্ষিত সমাজকে সহযোগিতার হাত নিয়ে এগিয়ে আসার আহব্বান জানান ।

রিমন/জারিফ