শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিএনপি-জামায়াত হরতালসহ ধ্বংসাত্মক কর্মসূচি দিয়ে জাতিকে অশিক্ষিত করতে চেয়েছিল। তারা বোমা মেরে, গাড়ি ভাঙচুর করে শিক্ষার্থীদের পরীক্ষা ও বই বিতরণ বাধাগ্রস্ত করতে চেয়েছিল।
তিনি অভিযোগ করেন, বিএনপি-জামায়াতঅশিক্ষিত জাতি চেয়েছিল। তারা দেশের উন্নতি চায় না।
জামালপুর জেলার ইসলামপুর নেকজাহান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার দুপুরে শতবর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি এ অভিযোগ করেন।
শতবর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক আজিজুর রহমান বিএসসি’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম এমপি, জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল, জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান প্রমুখ।
এমকে





