রাজধানীর সবুজবাগে পুলিশের ছোড়া শটগানের গুলিতে মোহাম্মদ হামিদ ওরফে জনি (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি একজন পিকেটার।

গুলিবিদ্ধ হামিদকে সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সবুজবাগ থানার উপপরিদর্শক এ কে এম জিয়াউর রহমানের ভাষ্য, বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে সবুজবাগে একটি মিছিল বের হয়। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। একপর্যায়ে পুলিশ শটগানের গুলি ছোড়ে। গুলি হামিদের বাঁ ঊরুতে লাগে। এতে তিনি আহত হন।

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ