নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৬০) এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসউদ চৌধুরী জানান, সকালে আহসানগঞ্জ রেল স্টেশনের পাশের ভুট্টা ক্ষেতে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আত্রাই থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।
এসএম





