লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাসপোর্ট দালাল চক্রের চার সদস্যকে আটক করে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের তিন মাস করে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজা প্রাপ্তরা হলেন জয়দেব সাহা, রণজিৎ সাহা, নোমান ও রাজু। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান পাসপোর্ট ও বিভিন্ন গুরুতপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনোরুল হালিম জানান, লক্ষ্মীপুরে আরও পাসপোর্ট দালাল চক্র সক্রিয় আছে। ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





