সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের চাচাতো ভাই মোতাহার হোসেনের (২৮) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মোতাহার হোসেন তেঁতুলিয়া গ্রামের মোমিন হোসেনের ছেলে ও ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের চাচাতো ভাই।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কার জায়েদুল হক জানান, সকালে বাড়ির ছাদে পানির পাম্পের বিদ্যুৎ লাইন ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন মোতাহার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এমই





