বিএনপি-জামায়াতের ২০ কর্মীসহ ৫৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রংপুরে জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম জানান, গ্রেফতারদের মধ্যে বিএনপির ১০ জন ও জামায়াত-শিবিরের ১০ জন কর্মী রয়েছে। তাদের বিরুদ্ধে যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এছাড়া গ্রেফতার বাকি ৩৯ জনের বিরুদ্ধে মাদক সেবন, মাদক বিক্রি, ছিনতাই, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে।
জেএ





