জাতীয় ঈদগাহে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল আজহারপ্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ৮টা ৫ মিনিটে শুরু হয়।এই ঈদের জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। নামাজে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রীসভার সদস্যরা, সুপ্রিম কোর্টের বিচারপতিরা, সামরিক-বেসামরিক কর্মকর্তারা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি ও  রোহিঙ্গা মুসলিম নির্যাতন সহবিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এমবি