জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ছয়টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।

অনুমোদিত প্রকল্পগুলোর জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৯৫০ কোটি ২৩ লাখ টাকা।

আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

ছয়টি প্রকল্পের মধ্যে চারটি নতুন ও দুটি সংশোধিত। মোট প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ১৪৬ কোটি ৯৪ লাখ টাকা ও প্রকল্প সাহায্য ২ হাজার ৬৬১ কোটি ৭০ লাখ টাকা। সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ১৪১ কোটি ৫১ লাখ টাকা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এসব তথ্য জানান।

এসএম