মিথ্যা চাকুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভনে ভারতের মহারাষ্ট্রে পাচার হওয়া ২৮ তরুণী ও তিন শিশুকে দীর্ঘ ৩ বছর পর বেনাপোল দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার বিকালে ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্টপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করেন।

ফেরত আসা তরুণীরা যশোর খুলনা,মাগুরা,ফরিদপুর,নড়াইল ও কুমিল্লা জামপলপুর ঢাকা এলাকার অধিবাসি।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন ওসি ওমর শরিফ জানান,আড়াই থেকে তিন বছর আগে বিভিন্ন সময়ে মিথ্যা চাকুরির আশ্বাসে ও ভাল কাজের প্রলোভরে ভারতে পাচার হয়ে যায় ৩১ নারী শিশু।

বাসাবাড়ী বিউটি পার্লার হোটেল সহ বিভিন্ন স্থানে কাজ করাকালে পুলিশের হাতে আটক হয় তারা। পরে এসব বাংলাদেশীদের আশ্রয় হয় রেসকিউ নামে একটি মানবধিবার আশ্রমে। সেখান থেকে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের হস্তক্ষেপে দেশে ফেরে তারা।

ফেরত আসা নারীরা হলো শিরিন, দীপা মন্ডল, সান্জনা দাস,পারভীন, রুনা সিদ্দিক, চাঁদনী, সুলতানা, মুক্তা, আশা রানী, রুমি, রিনা, পূজা, আয়শা, চায়না, সীমা, নাসরিন, সুমা, নারগিস, নাসরিন, আয়েশা, শ্রুতি আক্তার, তানিয়া,রুনা,শান্তা পাল, রিনা দুলালী,সারমিন, সাদিয়া ও তিন শিশু রিয়াদ, মূসা এবং রিমন।

তাদেরকে পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে ঢাকা আহসানিয়া মিশনের জিম্মায় দেওয়া হয় বলে জানান তিনি।

নাসির/জেড