সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে নৌকা প্রতীকে জালভোট দেওয়ার সময় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস ও তার ছোট ভাই রুহুল আমিন পুলিশের গুলিতে আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, রুহুল কুদ্দুস ও রুহুল আমিনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগবাহ ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের ব্যালট পেপার কেটে বক্স ভর্তি করছিল।
দায়িত্বরত প্রিজাইডিং অফিসার তাদেরকে ভোট জালিয়াতি করতে নিষেধ করলে তারা তর্কে জড়িয়ে পড়ে।
পরে পুলিশ তাদেরকে ধাওয়া করলে তারা পুলিশের ওপর চড়াও হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে।
এতে আ.লীগ নেতা ও তার ভাই পায়ে গুলিবিদ্ধ হন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনাকে কে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
এসএম





