বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে পাঁচ ব্যবসায়ীকে আঠার হাজার পাঁচশ’টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টায় সারিয়াকান্দি বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট মো. মনিরুজ্জামান এ আদেশ দেন।

ইউএনও’র অফিস সহকারী মো. সেকেন্দার আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, ভেজাল বিরোধী অভিযানে পাঁচ ব্যবসায়ীকে আঠার হাজার পাঁচশ’টাকা জরিমানা করা হয়েছে।

ওএফ