মুন্সীগঞ্জ জেলার ষোলঘর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘরের বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: হাসান বলেন, বাসটি পনির নিচে তলিয়ে যাওয়ায় কতজন হতাহত হয়েছেন তা জানা যায়নি।
তবে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসের ভেতর যাত্রী থাকলে তাদের জীবিত উদ্ধার করা কঠিন হয়ে পড়বে। তবে পুলিশ উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
এআই





