জেলার নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দুলচাতল গ্রামে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে দু’দলের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়িতে পানি নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে ওই গ্রামের কালাই মিয়ার ছেলে আবু শামা মিয়ার (৪২) সঙ্গে আরছব উলল্লার ছেলে আব্দুল্লা মিয়ার (৬০) কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে দু’জনের পরিবারের লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন নারীসহ অন্তত ১৫ জন।
আহতরা হলেন, আব্দুল্লাহ মিয়া (৬০), ফুলেছা বেগম (৪৫), আব্দুল মতিন (৩০), আবু শামা মিয়া (৪২), ছারপুল বেগম, সহিদা বেগম।
এমকে





