সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী সুফিয়ান আর নেই।
বুধবার বিকেল ৪টায় সাগরদীঘিরপাড়স্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিলাহি...রাজিউন। নি:সন্তান সুফিয়ান চৌধুরী মৃত্যুকালে স্ত্রী ও অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বেশ কয়েক মাস থেকে খাদ্যনালীতে ক্যান্সারে ভূগছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। গত কয়েকদিন থেকে তার অবস্থার অবনতি ঘটছিল।
জেআই





