মাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসিফ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আসিফ শিবচরের ভদ্রাসন গ্রামের শওকত মোল্লার ছেলে।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভদ্রাসন গ্রামের শওকত মোল্লা তার ঘরের বিদ্যুতের লাইনে ইজিবাইক চার্জে দিয়ে রাখেন।
বিকালে তার শিশুপুত্র আসিফ খেলতে খেলতে অসাবধানতাবশত ইজিবাইকের চার্জিং পয়েন্টে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমকে





